×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০৪-২৪
  • ৩২৫৫৭ বার পঠিত
  • মোঃ হাবিবুর রহমান-ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট-নওগাঁ
আলোচনা সভা
কবিগুরু রবীন্দ্রনাথের ১৬২ তম জন্মবার্ষিকী উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷ সোমবার বিকেল চার টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঘন্টাব্যপি এই সভা অনুষ্ঠিত হয়। "সমাজ সংস্কার ও রবীন্দ্রনাথ" এই প্রতিপাদ্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক, সংস্কৃতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সার্বিক সহযোগিতায় এবার ৩ দিন ব্যাপি এই জাতীয় পোগ্রাম ২৫ শে বৈশাখ বিকেল ৩ টায় উদ্বোধন হবে। অনুষ্ঠানটি সফল ও সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা ও প্রস্তাবনা গ্রহণ করা হয়।

জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল, অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ ইব্রাহীম, রাণীনগর ও আত্রাই উপজেলা চেয়ারম্যান,  মুক্তিযোদ্ধা কমান্ডার, সদর, রাণীনগর ও আত্রাই ইউএনও, জেলা পরিষদ সদস্য, সাংবাদিকবৃন্দসহ প্রমূখ। 

গ্রামীণ ঐতিহ্য ও লোক সংস্কৃতি ধরে রাখার জন্য গ্রাম্য মেলার আয়োজন করার জন্য বিভিন্ন জন দাবি করেন। তারা সার্কাস, যাত্রা, নাটক আয়োজন করার দাবি জানান। জেলা প্রশাসক এসএসসি পরীক্ষার পর মেলা করার পক্ষে মত দেন। তবে লটারি নামক জুয়া বা কোনো অশ্লীলতা হয় এমন কিছু করা যাবে না বলে জানান তিনি। এতে সংসদ সদস্য ও অতিরিক্ত পুলিশ সুপার সম্মতি দেন এবং সার্বিক ভাবে সহযোগিতা করবেন বলে জানান।

অনুষ্ঠানের আয়োজকরা পরে অনুষ্ঠান পরিচালনা করার জন্য বিভিন্ন কমিটি গঠন ও নাম ঘোষণা করেন। এবং  কমিটিগুলো তাদের স্ব স্ব দায়িত্ব সঠিকভাবে পালন করবেন বলে আশা প্রকাশ করেন।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat