×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৪-২৪
  • ৩৮৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নাটোর দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজে অধ্যয়নরত নাটোর জেলার মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণে মিলনমেলা শুরু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে দশটায় লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলস্ হাইস্কুল মাঠে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নাটোর-১ আসনের (লালপুর ও বাগাতিপাড়া) সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বকুল।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা ও সহযোগিতার মাধ্যমে সারাদেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিনি সূঁতোর মালায় গাঁথা প্লাটফর্ম ‘পুসান’ মেধাবীদের সংগঠিত করে বর্তমানে ২৫ জন শিক্ষার্থীকে মাসিক দুই হাজার টাকা হারে মেধা বৃত্তি প্রদান এবং সৃজনশীল কার্যক্রম পরিচালনা করে আসছে দীর্ঘ সাত বছর ধরে। শিক্ষার্থীরা পড়াশুনার পাশাপাশি সূক্ষè চিন্তাধারা, সমস্যা সমাধানের সক্ষমতা এবং সৃজনশীলতার গুণাবলী অর্জনের মাধ্যমে দেশের কান্ডারী হিসেবে গড়ে উঠবে।
অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান এবং নতুন ভর্ত্তিকৃত শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।  
রিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৮ হাজার শিক্ষার্থীদের সংগঠন ‘পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন অব নাটোর (পুসান) এর সভাপতি জাহিদ হাসানের সভাপতিত্বে মিলনমেলার উদ্বোধন করেন পুসানের প্রধান সমন্বয়ক তানভীর আনোয়ার। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য ড. মোঃ সুলতান-উল-ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাছুদুর রহমান, লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, পুসানের প্রধান উপদেষ্টা আব্দুস সোবহান, কল্লোল ফাউন্ডেশনের সভাপতি এডভোকেট কোহেলী কুদ্দুস মুক্তি, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন প্রমুখ।
অনুষ্ঠানে সমাজ সেবায় অবদানের জন্যে মোঃ শহিদুল ইসলাম বকুলকে বীর উত্তম খাদেমুল বাশার এওয়ার্ড এবং শেফালী আক্তারকে পুসান গোল্ডেন এওয়ার্ড, স্বাস্থ্য সেবায় অবদানের জন্যে নাটোর ইয়ুথ ব্লাড ডোনার এসোসিয়েশনকে পুসান ডায়মন্ড এওয়ার্ড, শিক্ষায় অবদানের জন্যে সমর চন্দ্র পালকে মহারাণী ভবানী এওয়ার্ড প্রদান করা হয়, চিকিৎসা ও সমাজসেবায় অবদানের জন্যে সাইদুর রহমান এবং সাংবাদিকতায় অবদানের জন্যে ফারাজী আহম্মদ রফিক বাবনকে চলনবিল রতœ এওয়ার্ড, কৃষিতে অবদানের জন্যে ড. মোঃ লতিফুল ইসলামকে অধ্যক্ষ এম এ হামিদ এওয়ার্ড প্রদান করা হয়।
দিনব্যাপী অনুষ্ঠান শেষে বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা সড়ক প্রদক্ষিণ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat