×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৩-০৪-২৩
  • ১৬৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান আজ সকালে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলাস্থ পানছড়ি ব্যাটালিয়নের (৩ বিজিবি) নারাইছড়ি বিওপি পরিদর্শন করেছেন।  সেখানে বিজিবি মহাপরিচালক বিওপি'র সদস্যদের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন। 
বিজিবি সদস্যদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় এবং আনন্দটুকু ভাগ করতে দুর্গম পার্বত্য সীমান্তে এসেছেন এ কথা উল্লেখ করে বিজিবি মহাপরিচালক বলেন, ‘পরিবার-পরিজনের সাথে ঈদ উদযাপন না করে দুর্গম পার্বত্য অঞ্চলসহ দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার দীর্ঘ সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকল্পে বিজিবি সদস্যরা দিনরাত অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করছে।’ 
এ সময় তিনি দুর্গম পার্বত্য অঞ্চলে নানা প্রতিকূলতা ও সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও দক্ষতা ও সাফল্যের সাথে দায়িত্ব পালনের জন্য বিজিবি সদস্যদেরকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান। একইসাথে তাদেরকে দেশপ্রেম, শৃঙ্খলা, সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে পবিত্র দায়িত্ব পালনের জন্য অপারেশনাল, প্রশিক্ষণ ও প্রশাসনিক বিষয়ে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। 
এরপর বিজিবি মহাপরিচালক খাগড়াছড়ি সেক্টরের অধীনস্থ খাগড়াছড়ি ব্যাটালিয়নের (৩২ বিজিবি) ব্যাটালিয়ন সদর পরিদর্শন করেন। সেখানে তিনি কোয়ার্টার গার্ড সালাম গ্রহণ এবং বৃক্ষরোপণ করেন। পরে তিনি খাগড়াছড়ি সেক্টর ও ব্যাটালিয়নের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। দুপুরে বিজিবি মহাপরিচালক ব্যাটালিয়নের সৈনিক মেসে সকল স্তরের বিজিবি সদস্যদের সাথে খাবার খান।
বিজিবি সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ), বিজিবি'র চট্টগ্রাম রিজিয়নের ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার, বিজিবি খাগড়াছড়ি সেক্টরের সেক্টর কমান্ডার, খাগড়াছড়ি ও পানছড়ি ব্যাটালিয়নের অধিনায়কসহ বিজিবি'র অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat