×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৪-১৯
  • ৩৬৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঈদের ছুটিতে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছেন ঘরমুখো মানুষজন। উত্তরবঙ্গগামী অনেকে ঝুঁকি নিয়ে বঙ্গবন্ধু সেতু দিয়ে বাড়ি যাচ্ছেন মোটরসাইকেলযোগে। বুধবার (১৯ এপ্রিল) ভোর থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব এলাকায় আলাদা টোল বুথে শত শত মোটরসাইকেল দেখা যায়। 
সরেজমিনে দেখা যায়, শত শত মোটরসাইকেল বঙ্গবন্ধু সেতু পূর্ব টোলপ্লাজার পাশেই স্থাপিত আলাদা বুথে অপেক্ষা করছে। এ সময় সেতু কর্তৃপক্ষের লোকজন অপেক্ষারত মোটরসাইকেল আরোহীদের নির্ধারিত টোলের টাকা হাতে রাখার জন্য মাইকিং করছে। এদিকে, মহাসড়কে যাত্রীবাহী বাসের চেয়ে ব্যক্তিগত গাড়ি বেশি দেখা গেছে। এরমধ্যে মোটরসাইকেলের সংখ্যাই বেশি। 
ঢাকা কর্মস্থল থেকে বাড়ি যাচ্ছেন মাহবুব আলম। তিনি বলেন, সেহেরী খেয়ে ভোরে ঢাকা থেকে রওনা হয়েছি মোটরসাইকেলযোগে বাড়ি যাওয়ার জন্য। মহাসড়ক ফাঁকা ছিল। দ্রুতই বঙ্গবন্ধু সেতু পর্যন্ত চলে এসেছি। পরিবার নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি যাচ্ছেন সাদেক হোসেন। তিনি বলেন, ঈদের ছুটিতে স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি যাচ্ছি। অন্যান্য মোটরসাইকেল আরোহীরা জানান, যানজটের শঙ্কায় রাজধানী থেকে ঘরমুখো মানুষ মোটরসাইকেল করে বাড়িতে ফিরছেন। প্রতিটি মোটরসাইকেলে দুই থেকে তিনজন করে যাত্রী রয়েছেন। অনেকে ঝুঁকি নিয়ে আবার শিশু সন্তান নিয়েও মোটরসাইকেল করে বাড়ি ফিরছেন।
এ বিষয়ে বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, ভোর রাত থেকেই বঙ্গবন্ধু সেতুতে মোটরসাইকেল পারাপারে দীর্ঘ লাইন। মোটরসাইকেল পারাপারের জন্য আলাদা বুথ করা হয়েছে।
 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat