×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৪-০৯
  • ৪৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
political
মোঃ-হাবিবুর রহমান,নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁয় নারীর রাজনৈতিক ক্ষমতায়নে সাংবাদিকদের সম্পৃক্তকরণ বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড সরকারের সহায়তায় ও হেলভেটাস সুইস ইন্টারকো-অপারেশনের তত্তাবধানে খান ফাউন্ডেশন নওগাঁতে অপরাজিতা প্রকল্প বাস্তবায়ন করে আসছে। রবিবার শহরের টিফিন টাইম সম্মেলন কক্ষে রাণীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অপরাজিতা চন্দনা সারমিন রুমকীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং নওগাঁ সদর বদলগাছি ও রাণীনগর উপজেলা অপরাজিতা নেটওয়ার্ক” এর সভাপতি ও সাধারণ সম্পদকসহ অভিজ্ঞ অপরাজিতাবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত মতবিনিময় সভায় অপরাজিতাদের পক্ষে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের অপরাজিতা নেটওয়ার্কের সাথে সাংবাদিকবৃন্দের সেতু বন্ধন তৈরী, নারীর ক্ষমতায়নে সফলতার গল্প, চ্যালেঞ্জ, বিভিন্ন দাবী-দাওয়া প্রিন্ট ও 
ইলেকট্রনিক্স প্রচারের ব্যাপারে উপস্থিত সাংবাদিকদের অধিকতর সংবেদনশীল হওয়ার দাবী জানানো হয়। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অপরাজিতা পারভিন আকতার, শাহানাজ আক্তার নাইচ, আফেলাতুন নেছা, মরিয়ম আক্তারী, আছিয়া বেগম, মর্জিনা বেগম, রাহেলা চৌধুরী, মমতাজ চৌধুরী, রোকেয়া সুলতানা ফেন্সী, সাবিনা ইয়াসমিন নিলূ প্রমূখ। 
এসময় বক্তারা বলেন দেশের উন্নয়ন ত্বরান্বিতকরণে জনসংখ্যাা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এদেশের মোট জনসংখার অর্ধেক নারী। তাদেরকে পিছিয়ে রেখে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। তাই নারীদের নিয়ে বেশি বেশি প্রচার ও তাদের পজেটিভ কাজগুলোকে তুলে ধরার মাধ্যমে অন্যদেরও উৎসাহ প্রদানে কাজ করতে সংবাদকর্মীদের আহ্বান জানানো হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat