×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৩-২৮
  • ৩৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মারাত্মক অস্ত্রে সজ্জিত সাবেক ছাত্রের বন্দুক হামলায় ন্যাশভিলের একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শিশু ও তিন কর্মীকে নিহত হয়েছে। পরে পুলিশের গুলিতে আততায়ীও নিহত হয়। গতকাল সোমবারের হামলাটি পরিকল্পিত ও সতর্কতার সাথে চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে।
পুলিশ প্রধান জন ড্রেক জানান, সন্দেহভাজন ব্যক্তির নাম অড্রে হেল (২৮)। পরে তাকে তৃতীয় লিঙ্গ হিসেবে চিহ্নিত করা হয়েছে। খবর এএফপি’র।
যুক্তরাষ্ট্রে সর্বশেষ বন্দুক হামলার পর পুলিশ প্রধান সাংবাদিকদের বলেন, হেল একটি ইশতেহার রেখে গেছে যেখানে স্কুলের ম্যাপে প্রবেশ-প্রস্থান পয়েন্টের বিশদ বিবরণ ছিল এবং সে ‘আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের সাথে সংঘর্ষের জন্যও প্রস্তুত ছিল।’
এনবিসি নিউজের সাথে এক সাক্ষাৎকারে পুলিশ প্রধান বলেন, সন্দেহভাজন সম্ভবত একটি বৃহত্তর হামলার পরিকল্পনা করেছিল। ইশতেহারটিতে একাধিক স্থানে গুলি চালানোর চিত্র রয়েছে এবং স্কুলটি সেসব চিহ্নিত স্থানের একটি।
পুলিশ জানায়, অন্তত দুটি অ্যাসল্ট রাইফেল ও একটি হ্যান্ডগান নিয়ে হেল পাশের প্রবেশ পথ দিয়ে খ্রিস্টান একাডেমি দ্য কভেনেন্ট স্কুলে প্রবেশ করে। বিল্ডিংয়ের দিকে অগ্রসর হওয়ার সময় একটি দরজা দিয়ে একাধিক গুলি চালায় বলে সন্দেহ করা হচ্ছে।
পুলিশ নিহত ছয়জনকে শনাক্ত করে বলেছে, তিন শিশুর মধ্যে একজনের বয়স আট বছর এবং দ’ুজনের বয়স নয় বছর, আর নিহত প্রাপ্তবয়স্কদের বয়স ৬০ থেকে ৬১ বছর।
নিহতদের মধ্যে ক্যাথরিন কুন্স নামের একজনকে একাডেমির ওয়েবসাইটে স্কুলের প্রধান হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে আগ্নেয়াস্ত্রের বিস্তার বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রে স্কুলে প্রায়ই বন্দুক হামলার ঘটনা উদ্বেগজনক হয়ে দাঁড়িয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন সর্বশেষ বন্দুক হামলাকে ‘অসুস্থ’ অভিহিত করে বলেন বন্দুক সহিংসতা ‘এই জাতির আত্মাকে ছিঁড়ে ফেলছে।’ তিনি কংগ্রেসকে গণ হামলায় ব্যবহৃত অস্ত্রের উপর নিষেধাজ্ঞা আরোপ করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat