×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৩-১২
  • ৪৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, বাংলাদেশী কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস বাংলাদেশ ও সৌদি আরবের যৌথ বিনিয়োগের আওতায় আগামী বছর থেকে সৌদি আরবে ওষুধ উৎপাদন শুরু করতে যাচ্ছে।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।   
শনিবার সৌদি আরবের বাণিজ্য মন্ত্রী মজিদ বিন আব্দুল্লাহ্ আল কাসাবি’র নেতৃত্বে সৌদি আরবের একটি প্রতিনিধিদলের সাথে টঙ্গিতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ইন্ডাষ্ট্রি পরিদর্শনকালে তিনি বলেন, ‘এ ব্যাপারে প্রয়োজনীয় মানবসম্পদ ও কারিগারি সহায়তা বাংলাদেশ থেকে নেয়া হবে।’
সালমান বলেন, ‘আমরা শতভাগ মানসম্মত ওষুধ উৎপাদনের চেষ্টা করি। ওষুধ রপ্তানির ক্ষেত্রে আমরা বিভিন্ন আন্তর্জাতিক প্রক্রিয়া অনুসরণ করি- যাতে করে দেশের বাইরের মানুষও বাংলাদেশে উৎপাদিত এই ওষুধের ওপর আস্থা রাখতে পারে। সারা বিশ্বের মানুষই বলে যে বাংলাদেশের ওষুধের মান খুব ভাল। আমাদের ওষুধ যে শুধু মানসম্মত তাই নয়, অধিকন্তু আমাদের ওষুধের মূল্যও অন্যান্য দেশের ওষুধের মূল্যের তুলনায় অনেক কম।’
মজিদ বিন আব্দুল্লাহ্ আল কাসাবি বলেন, বাংলাদেশে ও সৌদি আরবের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ এখনো কক্সিক্ষত লক্ষ্যে পৌঁছেনি। তিনি বলেন, ‘আমরা সফরের মাধ্যমে দুই দেশের মধ্যেকার এই বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণের লক্ষ্যে অন্বেষন চালাবো। পাশাপাশি আমরা তথ্য প্রযুক্তি, যোগাযোগ ও মানবসম্পদ রপ্তানির সম্ভাবনার সুযোগও কাজে লাগতে চাই।’
এ সময় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপনও বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat