×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০২-২৫
  • ২৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এম.পি বলেছেন, দেশের মেরিটাইম খাতকে পুরোপুরিভাবে কাজে লাগাতে পারলে রিজার্ভের পরিমাণ দুইশ’ বিলিয়ন ডলারে উন্নীত হতো।
তিনি আজ জেলার ছোটজয়নগরে ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমি পরিদর্শনকালে এ কথা বলেন। 
এ সময় মেহের আফরোজ চুমকী এমপি, ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমীর ব্যবস্থাপনা পরিচালক এমদাদুল হক চৌধুরী, একাডেমীর কমান্ডেন্ট জাকী আহাদ সহ ফ্যাকাল্টি মেম্বার্স ও ক্যাডেটরা উপস্থিত ছিলেন।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, দেশের বৈদেশিক মুদ্রার অনেকটা মেরিটাইম সেক্টর থেকে আসে। মেরিন ক্যাডেট ও রেটিংসরা দেশি বিদেশি জাহাজে চাকুরি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে।
তিনি বলেন, ২০৪১ সাল নাগাদ উন্নত ও স্মার্ট বাংলাদেশ তৈরিতে অর্থনীতির প্রধান হাতিয়ার হতে পারে মেরিটাইম সেক্টর। 
তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেরিটাইম ভিশনকে অনুসরণ করেই আমরা কাজ করে করছি। বঙ্গবন্ধুই টেরিটোরিয়াল জোন এবং মেরিটাইম বাউন্ডরি এ্যাক্ট প্রণয়ন করেন। আমরা যা অর্জন করেছি, তা আমাদের মহান নেতার হাত ধরে এসেছে। 
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে মেরিটাইম সেক্টর অগ্রনী ভূমিকা পালন করতে পারে। কিন্তু বঙ্গবন্ধুকে হত্যার পর সবচেয়ে বেশি আঘাত আসে এই মেরিটাইম সেক্টরে। তাই এই সেক্টর তেমন আগায়নি।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, মেরিন ক্যাডেট তৈরির জন্য চট্টগ্রামে আমাদের মাত্র একটি মেরিন একাডমী ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নির্দেশনায় রংপুর, পাবনা, সিলেট  এবং বরিশালে আরো চারটি নতুন মেরিন একাডেমী নির্মিত হয়েছে। এতে বেশি সংখ্যক ক্যাডেট প্রতিবছর মেরিন বহরকে সমৃদ্ধ করে বৈদেশিক মুদ্রা অর্জন করছে, যা আমাদের অর্থনীতিতে অবদান রাখছে।  
তিনি বলেন, জাহাজের রেটিং তৈরির জন্য চট্টগ্রামে একটি মাত্র মেরটিাইম ইন্সটিটিউট ছিল। ইতিমধ্যে  মাদারীপুরে একটি মেরিটাইম ইন্সটিটিউট নির্মাণ করা হয়েছে। কুড়িগ্রামে আরো একটি মেরিটাইম ইন্সটিটিউট নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়েছে। এতে দেশি-বিদেশি জাহাজে রেটিংদের চাকুরির ক্ষেত্র আরো বৃদ্ধি পাবে এবং বৈদেশিক মুদ্রা অর্জনে আরো সহায়ক হবে।
প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক অর্থনীতির চলমান টালমাটাল অবস্থার মধ্যেও আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ যথেষ্ট শক্তিশালী অবস্থানে রয়েছে। করোনাভাইরাসের মহামারীর সময়কাল ও বৈশ্বিক অস্থিরতার মধ্যেও আমাদের অর্থনৈতিক অগ্রযাত্রা অব্যাহত রয়েছে, যা বিশ্বের বিভিন্ন গবেষণা সংস্থার প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। 
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর ভিশন অনুযায়ী ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশের কাতারে প্রবেশ করবে। ২০৪১ সালে বাংলাদেশ উন্নত ও স্মার্ট বাংলাদেশ হবে। 
পরে প্রতিমন্ত্রী একাডেমীতে ‘স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat