×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০২-২৫
  • ৫০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নাটোর জেলায় আজ শনিবার প্রাণিসম্পদ প্রদর্শনী শুরু হয়েছে। বেলা ১১টায় নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে প্রদর্শনীর উদ্বোধন করেন নাটোর ও নওগাঁ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রতœা আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাণিসম্পদের উদ্বৃত্ত উৎপাদন ও বৈচিত্র্যকরণের মাধ্যমে নাটোর এখন সমৃদ্ধ জনপদ। জেলার অধিবাসীদের চাহিদা মিটেয়ে নাটোর জেলায় ৩৬ হাজার ১৭৯ টন উদ্বৃত্ত দুধ, ৬৪ হাজার ৮০৫ টন উদ্বৃত্ত মাংস এবং দুই কোটি ৮৭ লাখ অতিরিক্ত ডিম উৎপাদন হচ্ছে। খামারীদের উৎসাহী মনোভাব, বাজার সৃষ্টি এবং সরকারের প্রাণিসম্পদ বিভাগের প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর, প্রণোদনা প্রদান ইত্যাদি কার্যকর পদক্ষেপ গ্রহণ করার সুফল পাওয়া যাচ্ছে।
নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মোস্তফা কামাল।
প্রদর্শনীতে ৫০টি ষ্টলে নাটোর সদর উপজেলার খামারীরা আকর্ষণীয় গরু, গাভী, মহিষ, ছাগল, দুম্বা, গাড়োল, হাঁস, মুরগী, কবুতর, পখি ছাড়াও উন্নত জাতের ঘাস, প্রজনন ডিটেক্টর, ঘাসকাটা মেশিন, মিল্কিং মেশিন, মিল্ক সেপারেট মেশিন প্রদর্শন করা হচ্ছে
প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রদর্শনীর আয়োজন করেছে বলে জানান উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ এস এস মেহেদী হাসান। এ প্রদর্শনী প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধিতে নতুন নতুন প্রযুক্তি এবং পদ্ধতির সাথে খামারীদের মেলবন্ধন তৈরি করবে বলে এ কর্মকর্তা আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat