×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০২-২১
  • ২৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নবনির্বাচিত রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ তাঁর গুলশানের বাসভবনে দোয়া মাহফিলের আয়োজন করেন।
মঙ্গলবার বাদ আছর অনুষ্ঠিত দোয়ায় ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এ সময় নবনির্বাচিত রাষ্ট্রপতি, তার পরিবারের সদস্যবর্গ, আত্মীয় স্বজন ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
নিরাপত্তা জনিত কারণে তিনি শহীদ মিনারে যেতে না পারায় গুলশানে নিজ বাসভবনে মিলাদের আয়োজন করেন। এর আগে ভাষা শহীদ ও বঙ্গবন্ধু এবং তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনায় কোরআন খতম করা হয়। মিলাদ মাহফিলে মুনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম মাওলানা আব্দুল কালাম। মুনাজাতে দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করা হয়। 
নবনির্বাচিত রাষ্ট্রপতি বলেন, ভাষা সংগ্রামীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা বাংলা ভাষা পেয়েছি। তাদের অবদান বাঙালি জাতির ইতিহাসে অমর হয়ে আছে। 
এর আগে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
গত ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হন দুদকের সাবেক কমিশনার ও সাবেক সিনিয়র জেলা জজ মোঃ সাহাবুদ্দিন। 
এ পদে আর কোনো প্রার্থী না থাকায় নির্বাচন কমিশন তাঁকে দেশের পরবর্তী রাষ্ট্রপতি ঘোষণা করে। পরে  এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।
আগামী ২৪ এপ্রিল দ্বিতীয় মেয়াদ পূর্ণ হচ্ছে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের। পরপর দুই মেয়াদে রাষ্ট্রপতি হয়েছেন তিনি। 
এরপরই নতুন রাষ্ট্রপতি হিসেবে মোঃ সাহাবুদ্দিনের দায়িত্ব গ্রহণের কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat