×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৩-০২-২০
  • ৪৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাঙ্গামাটি জেলায় ৮১ হাজার ৭৭৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো শুরু হয়েছে। আজ সকালে সদর উপজেলার মগবান ইউনিয়নের গোলাছড়ি কেন্দ্রে ভিটামিন খাওয়ানো কার্যক্রমের উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. বিপাশ খীসা।
এ সময় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিনোদ শেখর চাকমাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলায় এবছর ৬-১১ মাস বয়সী ৯ হাজার ২৫১ শিশুকে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী ৭২ হাজার ৪২৫ শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পসুল খাওয়ানো হচ্ছে।
জেলা সিভিল সার্জন ডা. বিপাশ খীসা জানান, এবারের জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ৮১ হাজার ৭৭৬ শিশুকে আওতায় আনার লক্ষ্যমাত্রা রয়েছে। আজ থেকে শুরু হলেও লক্ষ্যমাত্রা পূরণ হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে।
তিনি জানান, রাঙ্গামাটি পৌরসভা এলাকা ও জেলার ১০ উপজেলা মিলে মোট ১ হাজার ২৭২টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। প্রতিটি কেন্দ্রে দুজন টিকাকর্মী করে ২ হাজার ৫৪৪ জন নিয়োজিত থাকবেন।
ইউএনও এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা টিকা কার্যক্রম মনিটরিং করছেন বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat