×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০২-১৯
  • ৫১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়েতুল মোজাহেদিন বাংলাদেশ (জেএমবি) সংগঠনের দুইজন সক্রিয় সদস্যকে আজ লালমনিরহাট আদালতের বিশেষ ট্রাইব্যুনাল ১৪ বছর করে কারাদন্ড দিয়েছেন। দুপুরে আদালতের বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান এ রায় দেন।
সাজাপ্রাপ্তরা হলেন- হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা এলাকার কোরবান আলীর ছেলে জেএমবি সদস্য রাকিবুল ইসলাম রাকিব ও একই উপজেলার পুর্ব সিন্দুর্না এলাকার আমিনুর রহমানের ছেলে নাহিদ হাসান।
লালমনিরহাট আদালত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাই বলেন, ২০১৭ সালে ২৯ আগস্ট রাতে গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা এলাকায় জেএমবি সদস্য রাকিবুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। নাশকতামূলক গোপন বৈঠক করাকালীনে পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে সবাই পালিয়ে গেলেও বাড়ির মালিক রাকিবুলকে আটক করা হয়। এসময় ওই বাড়ি থেকে একটি মোবাইল, ২টি ডায়েরি ও ২২টি জিহাদী বই উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় ডিবির উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান মিজান বাদি হয়ে ৬ জনের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের করে। সেই মামলায় ৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার মামলার তদন্ত কর্মকর্তা।
মামলাটির দীর্ঘ শুনানী শেষে রোববার দুপুরে দুই আসামীর উপস্থিতিতে মামলা রায় ঘোষণা করেন লালমনিরহাট আদালতের বিশেষ ট্রাইব্যুনাল ১ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান। রায়ে জঙ্গি রাকিবুল ইসলাম রাকিব ও নাহিদ হাসানকে সন্ত্রাস আইনে ১৪ বছর করে কারাদন্ড এবং প্রত্যেককে ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তদের হাজতে থাকা সময় সাজা থেকে বাদ যাবে বলেও রায়ে উল্লেখ করা হয়।
এ মামলায় অভিযুক্ত বাকি ৩ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। খালাস প্রাপ্তরা হলেন- মেহেদি হাসান মিশান, হাসানুল বান্না ও জামাল উদ্দিন।
আদালতের সরকারী কৌসুলী (পিপি) অ্যাডভোকেট আকমল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat