×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০২-০৯
  • ৪৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জের বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম খান ওরফে সাহেব খান (৭২) আজ বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানাগেছে,বাদ যোহর গোপালগঞ্জ সদর উপজেলার পুখুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযা শেষে পুখুরিয়া গ্রামের কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার মরদেহ দাফন করা হয়েছে।
এর আগে গোপালগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন খানের নেতৃত্বে পুলিশের একটি দল গার্ড অব অর্নার প্রদান করে। এরপর বীর মুক্তিযোদ্ধার প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এ সময় গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বদরুদ্দোজা বদর, গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল ও বীর মুক্তিযোদ্ধাসহ ওই গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat