×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৩-০১-২৬
  • ৪৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বর্তমানে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতায় ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) সমগ্র বাংলাদেশের গ্রামীন এলাকায় বিদ্যুতায়নের কাজে নিয়োজিত রয়েছে। ইতিমধ্যে দেশের পল্লী অঞ্চলের শতভাগ এলাকা বিদ্যুতায়ন করা হয়েছে। বর্তমানে পল্লী বিদ্যুৎ এর আওতাধীন গ্রাহক সংখ্যা প্রায় ৩ কোটি ৪১ লক্ষ। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন পবিস সমুহের বিদ্যুৎ চাহিতা প্রায় ৮ হাজার ৮শত মেঘাওয়াট, যা দেশের উৎপাদিত বিদ্যুতের প্রায় ৫৯ শতাংশ। মাসিক বিদ্যুৎ বিক্রয়ের পরিমান ২ হাজার ৫শত ২৮ কোটি টাকা। মোট বিদ্যুতায়িত লাইনের পরিমান ৫ লক্ষ ৫৮ হাজার কিঃমিঃ , মোট উপকেন্দ্রের সংখ্যা ১ হাজার ২শত ৯৮ টি , যার মোট ক্ষমতা ১৭ হাজার ৪শত ৬০ এমভিএ। বর্তমানে সিস্টেম লস ৯.০১ শতাংশ। “শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ” এই মহতি স্বপ্ন ইতি মধ্যেই বাস্তবায়িত হয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা/কর্মচারীগন “আলোর ফেরিওয়ালা” হয়ে ঘরে ঘরে গিয়ে বিদ্যুৎ সেবা প্রদান করেছে। সচ্ছতা ও জবাব দিহিতা নিশ্চিত করার লক্ষে বাপবিবো কর্তৃক উঠান বৈঠক কার্যক্রম চালু কারা হয়েছে। এছাড়া সকল ধরনের সংযোগের ক্ষেত্রে বিনা মূল্যে ৫০ কিঃওয়াট পর্যন্ত ট্রান্সফরমার সরবরাহের কারনে বহুমুখি কর্মসংস্থানের সুযোগ সৃস্টি হয়েছে। গ্রামাঞ্চলে বিদ্যুৎ সুবিধা পৌছানোর কারনে বর্তমান সরকারের নির্বচনী অঙ্গিকার “আমার গ্রাম আমার শহর” বাস্তবায়নের কাজ তরান্বিত ও সহজতর হয়েছে। সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ পূর্ব অখন্ড সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি হিসেবে বিগত ১৪-০৪-১৯৮১ খ্রীঃ বানিজ্যিক ভাবে বিদ্যুৎ বিতরণ শুরু করেছ্।ে এ সমিতি কর্তৃক ডিসেম্বর ২২ খ্রীঃ পর্যন্ত ৭০৬৭ কিঃ মিঃ লাইন নির্মান করে মোট ৫,৩৩,৩৯৫ জন গ্রাহককে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে। গ্রাহকদের মধ্যে আবাসিক গ্রাহকের হার ৮৭.২৩ শতাংশ এবং এদের মধ্যে অধীকাংশই ৫৩.০৭ শতাংশ লাইফ লাইন কনজুমার হওয়ায় ক্রয় মূল্যের চেয়ে কম মূল্যে বিদ্যুৎ বিক্রয় এবং পল্লী এলাকার বিশাল অংশ জুড়ে বিতরণ নেটওয়ার্ক পরিচালনা কারার কারণে পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালনায় আর্থীক ঘাটতি দেখা দিয়েছে। এ সমস্যা উত্তরণের জন্য বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের তরফ তেকে সর্বাত্মক প্রচেস্টা অব্যাহত রয়েছে। বিতরণ ব্যবস্থার উন্নয়ন করে, সিস্টেম লস কমিয়ে ও বিদ্যুতের চুরি / অপচয় রোধ করে পরিচালন ব্যয়ের ঘাটতি ও মোকাবেলার জন্য সমিতির কর্মকর্তা / কর্মচারী/ বোড পরিচালক/গ্রাহক সদস্য বৃন্দকেও সম্মিলিত প্রচেস্টা গ্রহন করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat