×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৩-০১-২৬
  • ৪৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নাটোরে জেলার লালপুর উপজেলায় আজ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৭০ জন শিক্ষার্থীকে ছয় লাখ ৮৪ হাজার টাকার শিক্ষাবৃত্তি ও ২০ জন শিক্ষার্থীকে বাইসাইকেল প্রদান করা হয়েছে।
সকাল দশটায় উপজেলার শহীদ মমতাজ উদ্দিন স্টেডিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ আসনের (লালপুর ও বাগাতিপাড়া) সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বকুল।
অনুষ্ঠানে সংসদ সদস্য বকুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সাহসী ও দূরদর্শী নেতৃত্বে দেশ উন্নয়ন ও সমৃদ্ধিতে এগিয়ে যাচ্ছে। দ্রুত অগ্রসরমান এ উন্নয়ন দেশের সকল জনগোষ্ঠীকে সাথে নিয়ে। অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে উন্নয়নের ধারায় গতিশীল করতে বৃত্তি ও উপকরণ প্রদানের মাধ্যমে শিক্ষা সহায়তা, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় মাসিক ভাতা এবং আবাসন সুবিধা প্রদান করা হচ্ছে।
অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা জানান, ২০২২-২০২৩ অর্থ বছরের বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির অধীনে এসব সহায়তা প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat