×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৩-০১-২৪
  • ৪৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাঙ্গামাটিতে সদর উপজেলা প্রসাশন ও উপজেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় দিন ব্যপী শেখ কামাল আন্ত স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশনের আয়োজনে আজ সকালে বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুস শুক্কুর স্টেডিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন এবং বিকাল সাড়ে ৩ টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এস এম ফেরদৌস ইসলাম।
এ সময় সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, দুর্গেশ্বর চাকমা, সহকারী কমিশনার ( ভুমি ) মাছুমা বেগম, জেলা ফুটবল একাডেমীর পরিচালক ওয়াশিংটন চাকমা, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ হান্নানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ক্রীড়া শিক্ষক, উপজেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় উপজেলার ১৫টি বিদ্যালয়ের প্রায় ৪ শতাধিক এ্যাথলেট অংশ গ্রহন করে। প্রতিযোগিতার প্রত্যেক ইভেন্টের ১ম,২য়,ও ৩য় হিসেবে ৯৬ জনকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat