×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০১-১৭
  • ৪৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে ক্রীড়ায় বাংলাদেশ বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেছে। 
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্রীড়ামোদি মনোভাব ও পৃষ্ঠপোষকতার কারণেই বাংলাদেশের খেলা-ধুলা নতুন করে জাগরিত হয়েছে।
নড়িয়া বিহারী লাল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নড়িয়া উপজেলায় গতকাল সোমবার তিন দিনব্যাপী শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে তিনি একথা বলেন।
উপমন্ত্রী বলেন, যে সকল শিশু-কিশোর ও যুবরা ক্রীড়ার মধ্যে থাকেন, তারা কোন খারাপ নেশার সাথে সম্পৃক্ত হয় না। এসব বিষয় উপলদ্ধি করে দেশের ক্রীড়ার প্রতি অধিক গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী জেলা ও উপজেলা পর্যায়েও স্টেডিয়াম নির্মাণ করেছেন। যার ফলে দেশের শিশু-কিশোর ও বিশেষ করে যুবরা নতুন উদ্যমে জেগে উঠেছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ^ মন্দার মধ্যেও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছেন। শেখ হাসিনার হাতে বাংলাদেশ কখনোই পিছনে যাবার কোনো সুযোগ নেই। 
নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার শেখ রাশেদউজ্জামানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম ইসমাইল হক, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার হাসানুজ্জামান খোকন প্রমুখ।  
প্রতিযোগিতায় উপজেলার ২৬টি মাধ্যমিক স্কুল ও ৬টি মাদ্রাসা অংশগ্রহণ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat