×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০১-১৭
  • ২৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় কমিটি নদীর দূষণ প্রতিরোধে সিটি কর্পোরেশন, পৌরসভাগুলোয় তরল বর্জ্য অপসারণ মুখে সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট চালুর সুপারিশ করা হয়েছে।
সভায় এসব ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণে প্রয়োজনীয় অর্থ বরাদ্দে মন্ত্রণালয়কে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে নদী রক্ষা কমিশনের অনুদানের বিষয়ে আলোচনা করার সুপারিশও করা হয়।
কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম, বীর উত্তম এর সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এসব সুপারিশ করা হয়।
কমিটি সদস্য মো. মজাহারুল হক প্রধান, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, মো. আছলাম হোসেন সওদাগর এবং এস এম শাহজাদা সভায় অংশগ্রহণ করেন।
সভায় নদী রক্ষা কমিশনের নিজস্ব অফিস নির্মাণের জন্য জমি ক্রয় এবং নদী রক্ষা কমিশনের লক্ষ্যপূরণে যে ধরনের রিসোর্স ও আইনের সংস্কার প্রয়োজন তা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার মাধ্যমে রিপোর্ট তৈরী করার সুপারিশ করা হয়।
সভায় নদ-নদী বা জলাশয়ের উপর ব্রিজ নির্মাণের ক্ষেত্রে ব্রিজের উচ্চতার বিষয়ে প্ল্যানিং কমিশনের নির্দেশনা অনুযায়ী ব্রীজ নির্মাণ নিশ্চিত করার সুপারিশ করা হয়।
কমিটি বাংলাদেশ জাতীয় নদী রক্ষা কমিশন এর প্রথম সভায় হতে ৪৬তম সভা পর্যন্ত গৃহীত সুপারিশ/সিদ্ধান্ত সমূহের বাস্তবায়ন/অগ্রগতি এবং বাস্তবায়ন সমস্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা করে।
নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান, নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat