×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০১-১৫
  • ৫১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে নারীসহ ৬ দালালের বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম ও আবুবকর সরকারের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত ওই অভিযান পরিচালনা করেন।
দন্ডপ্রাপ্তরা হচ্ছেন- টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া গ্রামের আবুল কাশেম খানের মেয়ে জোৎ¯œা খান (৪০), সুরুজ গ্রামের মঙ্গল মিয়ার ছেলে খোকন মিয়া (৩৪), চরপাতুলী গ্রামের আব্দুল হামিদ মিয়ার ছেলে মুসা মিয়া (৩৪), সন্তোষ এলাকার মাইন উদ্দিন সরকারের ছেলে মিজানুর রহমান (৪০), দেলদুয়ার উপজেলার জাঙ্গালিয়া গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে মিরাজ আহমেদ (৬২) ও নাল্লাপাড়া গ্রামের খোরশেদ মিয়া ছেলে ইয়ামিন মিয়া (৩৬)।
টাঙ্গাইল জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম জানান, টাঙ্গাইল জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে জোৎন্সা খানকে ১৫দিন, মিজানুর রহমানকে ৩ মাসসহ বাকি চারজনকে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। দন্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় তাদেরকে এই দন্ড দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat