×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৩-০১-১৩
  • ৪৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জ পৌরসভার মেয়র শেখ রকিব হোসেন ৫ হাজার কম্বল বিতরণ করেছেন।গোপালগঞ্জ শহরের দুস্থ,আসাহায় ও শীতার্ত মানুষের মাঝে তিনি এসব কম্বল বিতরণ করেন। গত ডিসেম্বরে তিনি কম্বল বিতরণ শুরু করেন। চলতি মাসে ১২ জানুয়ারি পর্যন্ত তিনি ৫ হাজার কম্বল বিতরণ করেন। কম্বল পাওয়ার উপযোগী আসহায় ও দুস্থ মানুষের ঘরে ঘরে তিনি কম্বল পৌঁছে দিয়েছেন।
গোপালগঞ্জ পৌরসভার মেয়র শেখ রকিব হোসেন গতকাল বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কার্যালয়ে সাংস্কৃতিক কর্মীদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমরা পৌরসভার পক্ষ থেকে শহরের ১৫ টি ওয়ার্ডের ৫ হাজার দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের অন্ন,বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা নিশ্চিত করেছেন। মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছেন। শেখ হাসিনার নেতৃত্বে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি ক্ষমতায় থাকলে বাংলাদেশের মানুষকে কোটি কোটি কম্বল দেবেন। সাধারণ মানুষ শীতে কষ্ট পাবে না। শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
গোপালগঞ্জ পৌসভার ১নং ওয়ার্ডের ফকিরকান্দি এলাকার বাসিন্দা আরাফাত রহমান শেখ (৪০) বলেন, আমাদের পৌর মেয়র শেখ রকিব হোসেন ।আমাদের বাড়িতে কম্বল পৌছে দিয়েছেন।
গোপালগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডের নতুন বাজার এলাকার বাসিন্দা কোমর উদ্দিন (৫৫) বলেন, মেয়র শেখ রকিব হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা। তিনি সব সময় আমাদের পাশে আছেন।আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নামাজ পড়ে দোয়া-মোনাজাত করি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat