×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২২-১২-১৯
  • ৫৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়া জেলায় আজ সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত ও দুইজন আহত হয়েছেন। সোমবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কে জেলার সদর উপজেলার আহরন্দ এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল চালক আনিস (২২) সদর উপজেলার ঘাটুরা গ্রামের আমীর আলীর ছেলে। আহতরা হলেন- ঘাটুরা গ্রামের সারাফাত মিয়ার ছেলে বাছির (২৮) ও শহরের পীরবাড়ি এলাকার দুদ মিয়ার ছেলে জুয়েল (২৪)।
পুলিশ ও স্থানীয়রা জানান, কুমিল্লা-সিলেট মহাসড়কে জেলার সদর উপজেলা আহরন্দ এলাকায় আজ সকালে তিনজন আরোহী নিয়ে কুমিল্লামুখী মোটরসাইকেলটি আহরন্দ ব্রীজ থেকে নামার সময় একটি সিএনজি চালিত অটোরিকশাকে ওভারটেক করতে যায়। এই সময় বিপরীত দিক থেকে আসা লরির নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হয় এবং তার সাথে থাকা অপর দুই আরোহী গুরুতর আহত হন।
খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। আহত দুইজনকে সংকটাপণœ অবস্থায় জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসক বাছিরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে।
এ ব্যাপারে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসাপাতালে পাঠিয়েছে। নিহতের মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে। এই ঘটনায় লরিটিকে জব্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat