×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১২-১১
  • ৪৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিসৌধের পাবলিক প্লাজায় আজ ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মহাজীবনের পট প্রদর্শনী’র আয়োজন করা হয়েছে।
বাংলাদেশে ১৯তম দ্বি-বার্ষিক এশিয়া চারুকলা প্রদর্শনীতে অংশগ্রহণকারী ১১৪টি দেশের ২০০ চিত্রশিল্পী, চিত্রকর্ম সমালোচক ও জুড়ি কমিটির সদস্যদের বঙ্গবন্ধু শেখ মুজিব মহাজীবনের পটচিত্র প্রদর্শন করা হয়।
চিত্রশিল্পী প্রফেসর শাহজাহান আহমেদ বিকাশ এটি এঁকেছেন। চিত্রশিল্পী বিকাশ বিদেশী চিত্রশিল্পীদের সামনে এটি উপস্থাপন করেন।
বঙ্গবন্ধুর জীবন-কর্ম, রাজনীতি, সাহসী ভূমিকা, ত্যাগ ও জন্ম-মৃত্যুসহ নানা বিষয় তুলে ধরা হয়েছে এই পটচিত্রে।
বিকাশ বলেন,এই পটচিত্রে বঙ্গবন্ধুর জন্ম থেকে শুরু করে জীবনের সব অধ্যায় তুলে ধরা হয়েছে। এই পটের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে বিদেশী শিল্পীদের ধারণা দেয়া হয়।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, বাংলাদেশে ১৯তম দ্বি-বার্ষিক এশিয়া চারুকলা প্রদর্শনী গত ৮ ডিসেম্বর শুরু হয়েছে। এটি চলবে আগামী ৭ জানুয়ারী পর্যন্ত । এতে ১১৪টি দেশের ২০০ জন চিত্রশিল্পী, চিত্র সমালোচক ও জুড়িবোর্ডের সদস্যরা অংশ নিয়েছেন। এটি বিশ্বের বৃহৎ চারুকলা প্রদর্শনী।
চিত্রশিল্পীরা অভিবাসন সংকট নিরসন, যুদ্ধ নয় শান্তি ও মানুষে মানুষের মেলবন্ধন। এই ৩টি বিষয়ে বিশ্ববিবেক জাগ্রত করতে এই প্রদর্শনীতে অংশ নিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানবতাবাদী নেতা। তিনি শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা করেছিলেন। তাই আমরা এতবড় এশিয়া চারুকলা প্রদর্শনীর আয়োজন করতে পেরেছি। এই কারণে ১১৪টি দেশের চিত্রশিল্পীরা টুঙ্গিপাড়ায় এসে জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। তাদের বঙ্গবন্ধুর মহাজীবনের পটচিত্র দেখানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat