×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২২-১২-০৯
  • ৫৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

লালমনিরহাট জেলায় আজ ‘দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাট জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আয়োজনে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
আজ শুক্রবার সকালে দিবসটি উপলক্ষে জেলা পরিষদ মিলনায়তনে প্রাঙ্গণে জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন, শহরের মিশন মোড়ে মানববন্ধন ও জেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহর সভাপতিত্বে এ অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সধারণ সম্পাদক এডভোকেট মতিয়ার রহমান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বীর প্রতীক, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক
মো. রফিকুল ইসলাম, পৌর মেয়র রেজাউল করিম স্বপন, সচেতন নাগরিক কমিটি (সনাক) লালমনিরহাটের সভাপতি ডা. মো. কাসেম আলী।
আলোচনা সভায় সরকারি বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি, শিক্ষক, এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat