×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১২-০৯
  • ৫০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নওগাঁ জেলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২২ পালিত হয়েছে।দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ৮টায় দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় চত্বরে জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান জাতীয় পতাকা এবং দুদকের উপ-পরিচালক মোহাম্মদ মাহমুদুর রহমান দুদকের পতাকা উত্তোলন করেন।
পরে সাড়ে ৯টায় জেলা প্রশাসকের অফিসের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এতে জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন উন্নয়ন সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করে।
এ সময় জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান ও অতিরিক্ত পুলিশ সুপার মো. গাজিউর রহমান বক্তৃতাকরেন। পরে জেলা প্রশাসকের সভা কক্ষে" দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব" প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শক্তিপদ চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান এবং বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মো. গাজিউর রহমান ও দূর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ মাহমুদুর রহমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat