×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১২-০৯
  • ৫৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার দৃপ্ত শপথে জেলায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার সকাল সাড়ে আটটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা বলেন, উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে দেশ। দেশের এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে দূর্নীতি রোধ করতেই হবে। শুধু আর্থিক অনিয়মই নয়, দায়িত্বে অবহেলাও দুর্নীতি। আমাদের সবাইকে দুর্নীতির বিরদ্ধে সেচ্চার হতে হবে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক শামীম আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. সাইফুর রহমান। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি’র সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- শিক্ষাবিদ সুবিধ কুমার মৈত্র, নাটোর প্রেস ক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম রেজা, উদ্যোক্তা সাদিয়া খানম এবং শিক্ষার্থী সিমরন সাজনীর।আলোচনা সভার আগে কালেক্টরেট ভবন চত্বরে জাতীয় ও দুর্নীতি বিরোধী পতাকা উত্তোলন করা হয়। শিক্ষার্থী, বিএনসিসি, রোভার সদস্যসহ বিভিন্ন পেশাজীবীদের অংশগ্রহনে শোভাযাত্রা বের করা হয়। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এবং জেলা প্রশাসন যৌথভাবে দিবসটি উদযাপন করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat