×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২২-১২-০৫
  • ৪৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলায় আজ সমতলে ভূমিতে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় দুস্থ ও অসহায় নারীদের মধ্যে ভেড়া ও খামারের উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ সোমবার দুপুর আড়াইটায় উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে ১৯৪ টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারের নারীদের মধ্যে দুইটি করে ভেড়া, খামারের প্রয়োজনীয় উপকরণ এবং তিনমাসের খাবার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-১ আসনের (সারিয়াকান্দি-সোনাতলা) সংসদ সদস্য সাহাদারা মান্নান।
এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. সাইফুল আলম, সারিয়াকান্দি পৌরসভার মেয়র মেয়র মতিউর রহমান মতি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহ আলম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat