×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১২-০৩
  • ২৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক সমাজ গঠনে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। 
তিনি বলেন, আগামী ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসসডিজি) অর্জনের জন্য সরকার এসব ব্যক্তিদের জন্য নানামূখী উদ্যোগ ও প্রয়াস গ্রহণ করে কাজ করছে। মূল ধারায় সম্পৃক্ত করতে- বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের দিকে বিশেষভাবে নজর দিতে হবে। 
আজ আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস-২০২২ পালন উপলক্ষে ঢাবি’র সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মোজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে বিভিন্ন কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য এ কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় যোগাযোগ বৈকল্য বিভাগের উদ্যোগে ‘অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য পরিবর্তনভিত্তিক পদক্ষেপ : প্রবেশগম্য ও সমতাভিত্তিক বিশ্ব বিনির্মাণে উদ্ভাবনের ভূমিকা’- প্রতিপাদ্যকে ধারণ করে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইতোমধ্যে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্যাম্পাসে অবাধ চলাচল ও শিক্ষাসহ সর্বক্ষেত্রে অংশগ্রহণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবন্ধীবান্ধব নানান উদ্যোগ বাস্তবায়ন করে চলেছে।
যোগাযোগ বৈকল্য বিভাগের চেয়ারপার্সন তাওহিদা জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. হাকিম আরিফ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের ট্রেনিং কো-অর্ডিনেটর ড. মাজহারুল মান্নান এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব এরশাদ হোসেন খান বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন। 
পরে উপাচার্য ‘প্রতিবন্ধী দিবস আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা’ এবং বিশেষ শিশুদের অংশগ্রহণে ‘অংকন প্রতিযোগিতায়’ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat