×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১২-০১
  • ৪৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মোঃ হাবিবুর রহমান,নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁর আত্রাইয়ে নিখোঁজের ২১দিন পর নদীর কিনারা থেকে ইব্রাহিম (৬) নামে এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে আত্রাই থানা পুলিশ।
শিশু ইব্রাহিম উপজেলার শ্রীধরগুড়নই গ্রামের হযরত আলীর ছেলে। আজ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় শিশুটি হত্যাকারি বুলবুল সোনারের তথ্যের ভিত্তিতে উপজেলার বিশা ইউনিয়নের শ্রীধরগুরনই গ্রামের পারাপার ঘাটের দক্ষিণ পার্শে থেকে ওই শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম বলেন, উপজেলার শ্রীধরগুরনই গ্রামের হযরত আলীর ছেলে ইব্রাহিম গত ১০ অক্টবর নিখোঁজ হয়। এ ঘটনায় নিখোঁজ ইব্রাহিমের বাবা বাদী হয়ে আত্রাই থানায় একটি নিখোঁজ ডায়েরী করেন। ঘটনার পর থেকে বিভিন্ন নাম্বার থেকে ছেলেকে ফেরত দেয়ার কথা বলে শিশুটির পরিবারের কাছে টাকা দাবী করে আসছিলো। ফোন নাম্বারের সূত্র ধরে পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে তদন্ত করে আসছিলো। মোবাইল ফোনের সূত্র ধরে শ্রীধরগুরনই গ্রামের জলিল সোনারের ছেলে মুদি ব্যবসায়ী বুলবুলকে আটক করে থানায় এনে ব্যাপক জিজ্ঞাসা বাদ করলে সে হত্যাকান্ডের কথা স্বীকার করে।
এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারেকুর রহমান সরকার বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে আজ বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা রেকর্ড করা হয়েছে। আটককৃত বুলবুল সোনারকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat