×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১১-২৮
  • ৫১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জব্দ করা ১০টি বিদেশি ঈগলকে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে।
আজ সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পরিদর্শক নিগার সুলতানা।
তিনি জানান, মেসার্স সারা এগ্রো নামে আমদানিকারক প্রতিষ্ঠান সুদান থেকে বৈধভাবে আনা ১৫টি হর্ণবিল পাখির সঙ্গে এনওসি বহির্ভূত ১০টি ঈগলও বাংলাদেশে নিয়ে আসে। গত শনিবার দুপুরে কাস্টমস কর্তৃপক্ষ ঈগল পাখিগুলো জব্দ করে। পরে ওই আমদানিকারকের বিরুদ্ধে মামলা দায়ের ও তাদের কাছ থেকে ১৯ লাখ ৮৮ হাজার ৫৫৫ টাকা জরিমানা আদায় করা হয়। পাখিগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করে বিমানবন্দরের কাস্টমস কর্তৃপক্ষ। পরে পাখিগুলোকে পরিপালন ও সংরক্ষণের জন্য গত রোববার গাজীপুর বঙ্গবন্ধু সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat