×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১১-২৪
  • ২৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস । 
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে বৈঠক শেষে ড. হাছান  সাংবাদিকদের জানান, ‘জাতিসংঘের আবাসিক সমন্বয়ক সৌজন্য সাক্ষাত এবং আগামী ১১ ডিসেম্বর তাদের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মানবাধিকার সংরক্ষণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনারে আমাকে আমন্ত্রণ জানাতে এসেছেন। এ সময় অন্যান্য বিষয় যেমন পরিবেশ সংরক্ষণ, কপ-২৭ এর ফলাফল এবং গণমাধ্যম নিয়ে আলোচনা হয়েছে।’  
গোয়েন লুইস সাংবাদিকদের জানান, ‘আমি মাস ছয়েক আগে এ দেশে এসেছি। আজ তথ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং একইসাথে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আমাদের অনুষ্ঠানে তাকে নিমন্ত্রণ করতে এসেছি। পাশাপাশি গণমাধ্যম, জলবায়ু পরিবর্তন ও সম্প্রতি সমাপ্ত বিশ্ব জলবায়ু সম্মেলনের ফলাফল নিয়ে সংক্ষেপে আলোচনা করেছি।’ 
জাতিসংঘের আবাসিক সমন্বয়কের কার্যালয়ের সিনিয়র হিউম্যান রাইটস এডভাইজার হুমা খান এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দপ্তরের পরিচালক-জনসংযোগ মীর আকরাম উদ্দীন আহম্মদ বৈঠকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat