×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১১-২৩
  • ৪৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের প্রবীণ সদস্য ও বিশিষ্ট শিক্ষা অনুরাগী শেখ কবির হোসেনকে সংবর্ধনা দিয়েছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রী কলেজ।
আজ বুধবার বিকেলে কলেজ হলরুমে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
কলেজের অধ্যক্ষ মো. জিননুরাইনের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুন্সী মো. আতিয়ার রহমান, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বসার খায়ের ও টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল।
পরে ক্রেস্ট, ফুল সহ উপহার সামগ্রী দিয়ে শেখ কবির হোসেনকে সম্বর্ধনা প্রদান করা হয়।
উল্লেখ্য, বিশিষ্ট শিক্ষা অনুরাগী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বাঁশবাড়িয়া ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রী কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat