×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১১-২১
  • ২২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আদালত প্রাঙ্গণ থেকে দীপন হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত দু’জঙ্গি সদস্য ছিনিয়ে নেয়ার ঘটনায় জড়িতরা নজরদারিতে রয়েছেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।
ডিবি প্রধান আজ সোমবার রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের বলেন, আদালত প্রাঙ্গণ থেকে পালিয়ে যাওয়া জঙ্গিদের সিসিটিভি পর্যালোচনা করে শিগগিরই গ্রেফতার ও আইনের আওতায় আনা হবে। তারা যাতে পালাতে না পারে সেজন্য ইতোমধ্যে পুলিশপ্রধান সারাদেশে রেড অ্যালার্ট জারি করেছেন। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে খুব শীঘ্রই এ ঘটনার মাস্টার মাইন্ড মেজর জিয়াসহ অন্যান্যদের গ্রেফতার করা হবে। পলাতক জঙ্গি ও ছিনতাইয়ের সহযোগীরা আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে রয়েছে। তাদেরও গ্রেফতার করা হবে।
হারুন অর রশিদ বলেন, জঙ্গিরা পালিয়ে যাওয়ার পরপরই ডিবি, সিটি ও থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শণ করেন। এ ঘটনায় প্রাথমিকভাবে রাজধানীর বিভিন্ন অলি-গলিতে চেকপোস্ট স্থাপন এবং তল্লাশিও চলছে। আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় একটি মামলা হয়েছে। মামলায় ২০ জনসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়। পালানোর চেষ্টা করা দুই জঙ্গিসহ ১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সবকিছু মিলিয়ে তদন্ত চলছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হারুন বলেন, দায়িত্ব অবহেলার কারণে ডিএমপি কমিশনার ইতোমধ্যেই পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছেন।
তিনি বলেন, ‘কোর্ট এলাকায় টহল বাড়ানো হয়েছে এবং জঙ্গি আনা-নেয়ার ক্ষেত্রে পর্যাপ্ত পুলিশ প্রটেকশন রয়েছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমাদের পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। কোর্ট এলাকায় আরও বেশি পুলিশ মোতায়েন করতে ইতোমধ্যে কমিশনার নির্দেশ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat