×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১১-১০
  • ৪৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ মিঠাপানির চট্টগ্রামের হালদা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে মাছ শিকারের জন্য পাতানো সাত হাজার মিটার জাল ও দুইটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের নয়াহাট এলাকা হতে ধলই ইউনিয়নের হালদা ব্রিজ এলাকা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাহিদুল আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে ইউএনও বলেন, ভোর থেকে হালদায় অভিযান চালিয়ে সাত হাজার মিটার ঘেরাজাল ও ভাসাজাল ও ইঞ্জিন চালিত দুইটি নৌকা এবং বড়শি জব্দ করা হয়। জাল উঠানোর সময় বেশকিছু মা মাছ মুক্ত হয়। চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের নির্দেশনায় হালদা নদীতে মা মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় উপজেলা প্রশাসন কঠোর তদারকি অব্যাহত থাকবে বলে তিনি জানান। অভিযানে আইডিএফ মৎস কর্মকর্তা রাব্বানী, গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবীগণ অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat