×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২২-১১-১০
  • ৪৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে আরো ৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে এক শিশু, এক মধ্যবয়সী নারী ও এক বৃদ্ধ রয়েছেন। আক্রান্ত হয়েছেন নতুন ১০৬ জন। 
চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে ডেঙ্গু সংক্রান্ত আজ পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
চট্টগ্রামের সিভিল সার্জন অফিসের ডেঙ্গু প্রতিবেদনে জানা যায়, ডেঙ্গু জ¦রে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নগরীর আকবর শাহ এলাকার ৬ বছর বয়সী শিশু আবিদ এবং আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ইপিজেড পোর্ট বিল্ডিং-এর বাসিন্দা ৮৫ বছর বয়সী বৃদ্ধ জ্ঞানেন্দ্র নাথ মিত্র গতকাল মৃত্যুবরণ করেন। দু’জনকেই ৫ নভেম্বর হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। চান্দগাঁও এলাকার ৪৫ বছর বয়সী আয়েশা সেলিম নামে এক নারী ৬ নভেম্বর পার্কভিউ হাসপাতালে মারা যান বলে বিলম্বে প্রাপ্ত তথ্যে জানা গেছে। এ নিয়ে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে ২৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। এদিকে, নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১০৬ জন। এদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ সরকারি ল্যাবরেটরিতে ৭৭ জন ও বেসরকারি পরীক্ষাগারে ২৯ জনের ডেঙ্গুর সংক্রমণ শনাক্ত হয়। হাসপাতালে ভর্তি আছেন ১৩৪ জন। গত জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় মোট ৩ হাজার ৩৭৭ জন ডেঙ্গু আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে। এদের মধ্যে ৩ হাজার ২৪৩ রোগি চিকিৎসাশেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। 
চট্টগ্রামে করোনা সংক্রমণের হালনাগাদ পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত প্রতিবেদনে জানা গেছে, করোনা পরীক্ষার জন্য ফৌজদারহাট বিআইটিআইডি ও নগরীর নয় ল্যাবরেটরিতে গতকাল ১২১ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের শরীরে করোনভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়। নতুন পজিটিভ দু’জনই শহরের বাসিন্দা। সংক্রমণ হার ১ দশমিক ৬৫ শতাংশ। জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ২৯ হাজার ৪৮৬ জনে। এর মধ্যে শহরের বাসিন্দা ৯৪ হাজার ৪১৪ জন এবং গ্রামের ৩৫ হাজার ৭২ জন। করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১ হাজার ৩৬৭ জন রয়েছে। এতে শহরের বাসিন্দা ৭৩৭ জন ও গ্রামের ৬৩০ জন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat