×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১১-১০
  • ৪৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) জেলার কাশিয়ানীর কালনা পয়েন্টে মধুমতি সেতুর উদ্বোধনের পর এক মাসে টোল আদায় হয়েছে ১ কোটি ২ লাখ ৯৬ হাজার ৬৯০ টাকা।
গত ১১ অক্টোবর রাত ১২টা ১মিনিট থেকে গতকাল ৯ নভেম্বর রাত ১২টা পর্যন্ত এই টোল আদায় করা হয়। টোল প্লাজার ৮টি বুথের মধ্যে ৫টি বুথ চালু করা হয়েছে। যানবাহন চলাচল শুরুর প্রথম ১ মাসে ছোট-বড় ১ লাখ ৫ হাজার ৪২৫টি যানবাহন পারাপার হয়েছে।
গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহিদ হোসেন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১০ অক্টোবর মধুমতি সেতু উদ্বোধনের পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। ওইদিন রাত ১২টা ১মিনিট যানচলাচল শুরু হয়। এতে গত ১ মাসে টোল আদায় হয়েছে ১ কোটি ২ লাখ ৯৬ হাজার ৬৯০ টাকা। এই সেতু পার হয়ে ঢাকা-কলকাতা রুটের বাস সার্ভিসসহ স্থানীয় পরিবহন চলাচল করছে। সেতুটি চালু হওয়ায় ঢাকার সঙ্গে নড়াইল, যশোর, খুলনা, বেনাপোল, সাতক্ষীরাসহ বিভিন্ন অঞ্চলের সড়ক যোগাযোগ সহজ হয়েছে। কমেছে পথের দুরত্ব। ফলে ভোগান্তি ছাড়াই মধুমতি নদী পার হওয়ায় খুশি যাত্রী ও চালকেরা।
সড়ক ও সেতু মন্ত্রণালয় বড় ট্রেইলার ৫৬৫টাকা, তিন বা ততোধিক এক্সসেল বিশিষ্ট ট্রাক ৪৫০টাকা, দুই এক্সসেল বিশিষ্ট মিডিয়াম ট্রাক ২২৫, ছোট ট্রাক ১৭০টাকা, কৃষি কাজে ব্যবহৃত পাওয়ার ট্রিলার ও ট্রাক্টর ১৩৫ টাকা, বড় বাসের ক্ষেত্রে ২০৫ টাকা, মিনিবাস বা কোস্টার ১১৫ টাকা, মাইক্রোবাস, পিকাপ, কনভারশনকৃত জিপ ও রেন্ট-এ-কার ৯০ টাকা, প্রাইভেটকার ৫৫ টাকা, অটোটেম্পু, সিএনজি অটোরিক্সা, অটোভ্যান ও ব্যাটারিচালিত তিন চাকার যান ২৫ টাকা, মোটরসাইকেল ১০ টাকা এবং রিক্সা, ভ্যান ও বাইসাইকেল ৫ টাকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat