×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-১১-০৯
  • ৪৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল স্থাপনের পরিকল্পনা রয়েছে। এতে বিদ্যুৎ উৎপাদনে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীলতাসহ পরিবেশ দূষণ কমবে। 
আজ বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বুয়েট)  এবং জেনেক্স ইনফ্রাস্ট্রাকচার এর মধ্যে সৌর বিদ্যুৎ উৎপাদনে  একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
বুয়েট মিলনায়তনে বুয়েটের উপাচার্য সত্য প্রসাদ মজুমদার এবং জেনেক্স ইনফ্রাস্ট্রাকচার প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর তানজিদুল আলম  এই সমঝোতা চুক্তি সই করেন। এই সময় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।  এই চুক্তি অনুযায়ী বুয়েটের ২৪টি বিল্ডিং এর  ৩ লাখ স্কয়ার ফিট  ছাদে সোলার প্যানেল স্থাপন করবে জেনেক্স ইনফ্রাস্ট্রাকচার। এই প্যানেলগুলি থেকে বছরে ৪ হাজার ৩৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন  করা হবে। এই বিদ্যুৎ ন্যাশনাল গ্রীডে সরবরাহ করা হবে। বুয়েট বিদ্যুৎ পাবে সাশ্রয়ী রেটে। এতে বুয়েটের  বছরে ৬০ লাখ টাকা সাশ্রয় হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat