×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২২-১১-০৯
  • ৫৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আজ বুধবার বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী বাজার এলাকায় বাস-লরি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। আহত হয়ে ফেনী জেনারেল হাসপাতালে ১০ জন চিকিৎসাধীন।মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল জানান, দুর্ঘটনাস্থলে ৩জন ও হাসপাতালে নেয়ার পথে একজনের মৃত্যু ঘটে। তাদের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।
উদ্ধার কাজে ব্যস্ত রয়েছে ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। উপ-সহকারী পরিচালক পুর্ণ চন্দ্র মুৎসূদ্দী জানান, আইন না মেনে বিপরীত দিক হতে একটি লরি এসে ঢাকামুখী ইউনিক সার্ভিসের একটি বাসকে মাঝ বরাবর আঘাত করে।
মহিপাল হাইওয়ে থানা ওসি জানান, রাস্তা সংস্কারের কাজ চলায় চট্টগ্রামমুখী রাস্তা চলাচল বন্ধ ছিল। লরিটি উল্টো পথে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছিল। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat