×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১১-০৭
  • ২৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিসিএস অডিট এন্ড একাউন্টস এসোসিয়েশনের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে তাদের যাত্রা সূচনা করেছে। 
সোমবার বিকেলে ২০২৩-২০২৪ মেয়াদে  এসোসিয়েশনের সভাপতি হিসাব মহানিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম ও মহাসচিব বাণিজ্যিক অডিট অধিদপ্তরের মহাপরিচালক এস এম রেজভীর নেতৃত্বে সংগঠনের সদস্যরা রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। 
এসময় তারা বঙ্গবন্ধুর পরিবারের শহিদ সদস্যবর্গ ও মহান ভাষা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের সকল শহিদের আত্মার শান্তি ও দেশের সমৃদ্ধির জন্য সমবেত প্রার্থনা করেন। 
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব উত্তম কুমার কর্মকার, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক দেওয়ান সাইদুল হাসান, প্রতিরক্ষা অডিট অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম শামসুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চিফ একাউন্টস এন্ড ফাইন্যান্স অফিসার মো: হাসিনুর রহমান প্রমুখ শ্রদ্ধা নিবেদন ও প্রার্থনাকালে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রোববার  কাকরাইলের অডিট ভবন মিলনায়তনে এসোসিয়েশন সদস্যদের সর্বসম্মতিতে ৩১ সদস্যের এই নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat