×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১১-০২
  • ৪৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, জানুয়ারির প্রথম দিনে সকল স্তরের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিবে শিক্ষা মন্ত্রণালয়।
তিনি বলেন,আমরা প্রতিবছর প্রাথমিক, কারিগরী, এবতেদায়ী ও সেকেন্ডারি মিলিয়ে প্রায় শিক্ষার্থীকে প্রায় ৩৫ কোটি বই দেই। অন্যবছর বই আগেই ছাপা শুরু হয়ে যায়। এবছর সেকেন্ডোরি পর্যায়ের বই ছাপানোর কাজ চলছে। প্রাথমিক স্তরের বই ছাপানোর কাজ আগামীকাল ৩ নভেম্বর শুরু হচ্ছে।
আজ ২০২৩ সালের বিতরণ সংক্রান্ত জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) জরুরী এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবু বকর ছিদ্দিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদসহ সংশ্লিষ্ট অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী আরো বলেন, ‘পাঠ্যপুস্তকের গুণগতমান বজায় রাখতে চাই। সর্বোচ্চ চেষ্টা থাকবে সব ধরনের বাস্তবতা মেনে নিয়ে বই ছাপাতে চাই। ইতোমধ্যে ছাপাখানায় লোকদের এবং কাগজের লোকদের সঙ্গে কথা বলেছি।’
তিনি বলেন, কাগজের পাল্প যদি পাওয়া না যায় তাহলে সেকেন্ডারি পাল্প দিয়েই বই ছাপানো হবে। নির্ধারিত সময়ে বই দিতে না পারলে চুক্তিভুক্ত প্রেসগুলোকে কালো তালিকাসহ মালিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat