×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১১-০২
  • ৫২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অক্টোবরে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে সম্প্রতিকালে অভিযান চালিয়ে ৯৮ কোটি ৫ লাখ ৮৩ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য, অস্ত্র ও গোলাবারুদ এবং মাদকদ্রব্য জব্দ করেছে।
জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ৫ লাখ ৭৩ হাজার ৩৯৩ পিস ইয়াবা ট্যাবলেট, ২ কেজি ১২০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৫২৭ গ্রাম হেরোইন, ১৩ হাজার ৬৭০ বোতল ফেনসিডিল, ২০ হাজার ২২৭ বোতল বিদেশী মদ, ৩ হাজার ৮১৫ ক্যান বিয়ার, ১২০ লিটার বাংলা মদ, ২ হাজার ২১৪ কেজি গাঁজা, ২ লাখ ৯৭ হাজার ৭৫৯ প্যাকেট বিড়ি ও সিগারেট, ৪৪ হাজার ২৩৭টি নেশাজাতীয় ইনজেকশন, ৭ হাজার ২২৯টি ইস্কাফ সিরাপ, ১ হাজার ৬০৫ বোতল এমকেডিল অথবা কফিডিল, ৩ লাখ ৫৪ হাজার ২৫০ পিস বিভিন্ন ধরনের ঔষধ, ৬ হাজার ৪৩০টি এ্যানেগ্রা বা সেনেগ্রা ট্যাবলেট এবং ৫২ হাজার ৮৫টি অন্যান্য ট্যাবলেট।
জব্দকৃত চোরাচালান পণ্যের মধ্যে রয়েছে ২৭ কেজি ৮২৯ গ্রাম স্বর্ণ, ২৪ কেজি ৪৮৯ গ্রাম রূপা, ১ লাখ ৪৫ হাজার ৯৭৭টি কসমেটিক্স সামগ্রী, ৫ হাজার ৭০২টি ইমিটেশন গহনা, ১২ হাজার ৩৬৪টি শাড়ি, ৫ হাজার ৩২৩টি থ্রিপিস, শার্টপিস, চাদর ও কম্বল, ২ হাজার ৮৭০টি তৈরী পোষাক, ১ হাজার ৮২৭ মিটার থান কাপড়, ৩ হাজার ৫৬৪ ঘনফুট কাঠ, ৪ হাজার ৭০৯ কেজি চা পাতা, ৩৫ হাজার ২৫০ কেজি কয়লা, ১টি কষ্টি পাথরের মূর্তি, ৭টি ট্রাক ও কাভার্ডভ্যান, ১টি জীপ, ১০টি পিকআপ, ১৯টি সিএনজি চালিত ইজিবাইক এবং ৮১টি মোটরসাইকেল। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ৪টি পিস্তল, ১টি রাইফেল, ৩টি গান, ৪টি ম্যাগাজিন, ১টি ককটেল এবং ২৯ রাউন্ড গুলি রয়েছে।
এছাড়াও সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২২৯ জন চোরাচালানীকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অপরাধে ১১৯ জন বাংলাদেশী ও ১১ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat