×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১০-২৪
  • ২২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আগামী ২৯ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত সপরিবারে বাংলাদেশে ঐতিহাসিক সফরে আসছেন এডওয়ার্ড এম. কেনেডি জুনিয়র।
যুক্তরাষ্ট্র-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বছরব্যাপী আয়োজনের অংশ হিসেবে এ সফর অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এডওয়ার্ড এম কেনেডি হচ্ছেন- প্রয়াত মার্কিন সিনেটর এডওয়ার্ড এম কেনেডির ছেলে ও প্রয়াত মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাতিজা।
সফরে কেনেডি জুনিয়র মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের স্পিকার্স প্রোগ্রামের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তার পিতার জোরালো সমর্থনের উত্তরাধিকার স্মরণে বক্তৃতা করবেন। এছাড়াও তিনি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বন্ধুত্বের প্রতীক হিসেবে তার বাবার রোপন করা বটগাছ পরিদর্শন করবেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিবন্ধীদের নাগরিক অধিকার আইনজীবী কেনেডি জুনিয়র সেন্টার ফর পাবলিক সার্ভিস অ্যান্ড দ্য আর্টস-এ প্রতিবন্ধীদের অধিকারের ওপর একটি বক্তৃতা দেবেন।
বাংলাদেশে এক সপ্তাহের সফরকালে কেনেডি পরিবার বিভিন্ন সাংস্কৃতিক স্থান পরিদর্শন করবেন। তিনি সুশীল সমাজের প্রতিনিধি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনসহ বাংলাদেশী সরকারি কর্মকর্তাদের সাথে দেখা করবেন।
তার পরিবারের সদস্য- ড. ক্যাথেরিন ‘কিকি’ কেনেডি (স্ত্রী), টেডি কেনেডি (ছেলে), গ্রেস কেনেডি এ্যালেন (ভাতিজি) ও ম্যাক্স এলেন (ভাতিজা) তার সাথে বাংলাদেশ সফরে আসছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat