×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-১০-২০
  • ৩৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

অস্টিওপরোসিসকে মানবদেহে নীরব ঘাতক হিসেবে আখ্যায়িত করেছেন বিশেষজ্ঞ চিকিসৎকরা।বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী হলে বিশ্ব অস্টিওপরোসিস দিবস উপলক্ষ্যে এক সায়েন্টিফিক সেমিনারে তারা এ মন্তব্য করেন।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক এ এফ এম রুহুল হক বলেন, অস্টিওপরোসিস এমনই এক নীরব ঘাতক যে ৭-১০ দিন ঔষধ খেলে এর থেকে আরোগ্য লাভ করা সম্ভব নয়। এখন তো আমরা এসব নিয়ে আলোচনা করতে চাই, কিন্তু আগে তার সুযোগ ছিল না। এখনই সময় মিটিং করে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন যে অস্টিওপরোসিস মোকাবেলায় কি কি পদক্ষেপ প্রয়োজন।
অধ্যাপক ডা. মো. ফারুক পাঠান বলে, অস্টিওপরোসিস মানবদেহে নীরব ঘাতক। বিশেষ করে নারীরা এই রোগে বেশি আক্রান্ত হন। তাই হাড়ের যতœ নেওয়া খুবই জরুরী।
অস্টিওপরোসিস টাস্ক ফোর্স অব বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি (বিইএস) ও হেলথকেয়ার ফার্মাসিটিক্যালস্ লিমিটেডের আয়োজনে এ সায়েন্টিফিক সেমিনারের সভাপতিত্ব করেন বিইএস সভাপতি অধ্যাপক এসএম আশরাফুজ্জামান এবং স্বাগত বক্তব্য দেন বিইএস সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) সহযোগী অধ্যাপক ডা. শাহজাদা সেলিম।
অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন, বারডেমের ডিজি এমকেআই কাইয়ুম চৌধুরী, রিউমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক, অধ্যাপক খান আবুল কালাম আজাদ, অধ্যাপক মো. রিদওয়ানুর রহমান, অধ্যাপক এসকে জিন্নাত আরা নাসরিন, অধ্যাপক মো. শাহাদাৎ হোসেন, অধ্যাপক মোহাম্মদ হাফিজুর রহমান, অধ্যাপক মো. ফিরোজ আমিন, ডা. ফারিয়া আফসানা, ডা. এম সাইফুদ্দিন, ডা. মোহাম্মদ শাহ আলম, ডা. আফসার আহমেদ, ডা. আহসানুল হক আমিন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat