×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-১০-২০
  • ৪৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রত্যন্ত অঞ্চলের পরিচালিত কিশোরী ক্লাবের সদস্যদের সঙ্গে বৃহস্পতিবার সকালে এক মতবিনিময় সভায় বক্তারা বলেছেন দারিদ্র বিমোচন কর্মসূচির পাশাপাশি সমাজ থেকে অপসংস্কৃতি দূর করতে কাজ করছে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন ( পিকেএসএফ)।
জয়পুরহাট সদরের ভাদসা ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল পাইকরদাড়য়া গ্রামের কিশোরী ক্লাবের সদস্যদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসোবে বক্তব্য রাখেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সরকারের সাবেক সিনিয়র সচিব ড. নমিতা হালদার এনডিসি। দারিদ্র বিমোচন কর্মসূচিীর পাশাপাশি সমাজ থেকে অপসংস্কৃতি দূর করতে কাজ করছে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য সমাজ থেকে অপসংস্কতি দূর করতে হবে। সেই লক্ষ্য বাস্তবায়নে দারিদ্র বিমোচন কর্মসূচির পাশাপাশি কিশোরী ক্লাবের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে কাজ করছে পিকেএসএফ। কিশোরী ক্লাবের মাধ্যমে বাল্য বিয়ে রোধ , বয়:সান্ধকালীন বিষয়ে সচেতনতাসহ তাদের সুপ্ত প্রতিভা বিকাশে নানা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা জাকস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো: নূরুল আমিন। বিশেষ অতিথি হিসেবে বেক্তব্য রাখেন পিকেএসএফ পরিচালনা পর্ষদের সদস্য পারভীন মাহমুদ, সিনিয়র ব্যবস্থাপনা পরিচালক গোলাম তৌহিদ, উপমহাব্যবস্থাপক মো: আশরাফুল হক, সহকারি মহাব্যবস্থাপক মো: মনির হোসেন। এ ছাড়াও কর্মসূচি নয়ে বক্তব্য রাখেন স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা এসো’র নির্বাহী পরিচালক মতিনূর রহমান, জেআরডিএম’র নির্বাহী পরিচালক রাজিয়া সুলতানা, জাকস ফাউন্ডেশনের উপ নির্বাহী পরিচালক আবুল বাশার, পরিচালক রফিকুল ইসলাম বাদসা, উপ-পরিচালক খোরশেদ আলম, পিকেএসএফ’র যোগাযোগ ও প্রকাশনা বিভাগের সহকারি ব্যবস্থাপক সাবরীনা সুলতানা প্রমূখ। মতবিনিময় শেষে কিশোরী ক্লাবের সদস্যরা নৃত্য, আবৃত্তি ও সংগীত পরিবেশন করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat