×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১০-২০
  • ৫১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ফায়ার সার্ভিস ডুবুরী দলের অভিযানে আজ সকালে জয়পুরহাটের ছোট যমুনা নদীতে ডুবে যাওয়া তন্ময় ও সনজিত নামে দুই জনের মরদেহ উদ্ধার কর হয়েছে। । বুধবার দুপুরে পুরানো কালি প্রতিমা বিসর্জন দেওয়ার সময় পানিতে পড়ে নিখোঁজ হয় তারা।
জয়পুরহাট ফায়ার সার্ভিসের উপ সহকারি পরিচালক শওকত আলী জোদ্দার বলেন, উদ্ধার করা দুইজন হচ্ছেন জেলা শহরের রেলকলোনী এলাকার বিশ্বজিত বাসফোরের ছেলে সনজিত (২১) ও পরেশ রজকের ছেলে তন্ময় রজক (১৬)। তিনি জানান, বুধবার দুপুরে সদরের ছোট যমুনা নদীর চকশ্যাম ঘাট এলাকায় পুরানো কালি প্রতিমা বিসর্জন দিতে যায় ৬/৭ জন। এ সময় প্রতিমা বিসর্জন দেওয়া শেষে গোসল করার সময় প্রথমে তন্ময় ডুবে যায়। তাকে রক্ষা করতে এগিয়ে যায় সনজিত। সাঁতার না জানায় সেও ডুবে যায়। এ অবস্থায় ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। এর সঙ্গে যুক্ত হয় রাজশাহী থেকে আগত ডুবুরী দলের সদস্যরা। রাত ২ টা পর্যন্ত উদ্ধার অভিযান চললেও তাদের কোন খোঁজ পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে জয়পুরহাট ফ্য়াার সার্ভিসের উপ সহকারি পরিচালক শওকত আলী জোদ্দারের নেতৃত্বে ডুবুরী দলের সদস্যরা আবার অভিযান শুরু করে। সকাল ৯ টা ৪৫ মিনিটে সনজিত ও ১০ টা ২০ মিনিটের সময় তন্ময়ের মরদেহ উদ্ধার করা হয় । জেলা আধুনিক হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে বলে জানান, জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম।
সনজিত ¯œাতক ১ম বর্ষ ও তন্ময় কাশিয়াবাড়ি হাই স্কুলের ১০ শ্রেণীর শিক্ষার্থী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat