×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১০-১৯
  • ৩৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, বাংলাদেশ সেন্টার অব এক্সিলেন্স (বিসিই) এবং বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন (বিসিসি)-এর উদ্যোগে ‘প্রতিযোগিতা আইন বিষয়ক’ আলোচনা সভা আজ ১৯ অক্টোবর সকালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ বঙ্গবন্ধু কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। 
চেম্বার প্রেসিডেন্ট মাহবুবুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন মো. মফিজুল ইসলাম। চেম্বার পরিচালক অঞ্জন শেখর দাশ, চেম্বারের প্রাক্তন সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমেদ ও সিনিয়র সহ-সভাপতি ওমর হাজ্জাজ, প্রাক্তন পরিচালক মাহফুজুল হক শাহ, বিজিএমইএ’র সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী, বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশনের পরিচালক শাহেদ সরোয়ার, বিএসআরএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমীর আলী হুসেইন, কনফিডেন্স সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক জহির উদ্দিন আহমেদ, উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সিনিয়র সহ-সভাপতি আবিদা মোস্তফা, বিজিএপিএমইএ’র সাবেক পরিচালক কেএইচ লতিফুর রহমান (আজিম) ও ইউনিভার্সাল এগ্রো কর্পোরেশনের স্বত্বাধিকারী মো. টিপু সুলতান শিকদার বক্তব্য রাখেন। আলোচনা সভায় প্রতিযোগিতা আইন সম্পর্কে প্রবন্ধ উপস্থাপন করেন বিসিসি’র সদস্য জিএম সালেহ উদ্দিন ও লিগ্যাল কাউন্সেল’র ম্যানেজিং পার্টনার ব্যারিস্টার ওমর এইচ খান। 
অনুষ্ঠানে বিভিন্ন সেক্টরের ব্যবসায়ীদের সচেতন করতে কমিশনের সাথে একযোগে কাজ করার লক্ষ্যে চিটাগাং চেম্বারের ইনিশিয়েটিভ বাংলাদেশ সেন্টার অব এক্সিলেন্স (বিসিই) ও বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারকে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের পক্ষে চেয়ারপার্সন মো. মফিজুল ইসলাম ও বাংলাদেশ সেন্টার অব এক্সিলেন্স’র পক্ষে চেয়ারম্যান ও চেম্বার সভাপতি মাহবুবুল আলম স্বাক্ষর করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat