×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১০-০৮
  • ৪৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

‘নিরাপত্তার স্বার্থে, সমৃদ্ধির পথে’ শ্লোগানকে সামনে রেখে সিলেট অঞ্চলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৮।
শনিবার বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টারের এডিশনাল ইন্সপেক্টর জেনারেল মাহবুবুর রহমান বিপিএম, পিপিএম আকাশে বেলুন উড়িয়ে এর শুভসূচনা করেন। এসময় সিলেট রেঞ্জ পুলিশের ডিআইজি, এসএমপি পুলিশের কমিশনারসহ রেঞ্জ ও মহানগর পুলিশের পদসহ কর্মকর্তাগন ও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি বিশেষায়িত এ সংস্থা ইন্ডাস্ট্রিয়াল পুলিশের উত্তরোত্তর সফলতা কামনা করে বলেন, এ সংস্থা ২০২১ সালে চালুর পর থেকে বাংলাদেশে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে শান্তি শৃংখলা ফিরে আসার পাশাপাশি এন অনেক উন্নত হয়েছে। এজন্য তিনি এর উদ্যোক্তা জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এসময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিলেট বিভাগে বর্তমানে ছোট বড় প্রায় ৬ শত ইন্ডাস্ট্রির অধীনে দুই লক্ষর অধিক শ্রমিক কাজ করছেন, তিনি বলেন সিলেট অঞ্চলে শিল্প বিকাশের অপূর্ব সম্ভাবনা রয়েছে, সেটাকে কাজে লাগাতে স্থানীয় উদ্যোক্তা ও দেশ বিদেশী বিনিয়োগ কারীদেরকে এগিয়ে আসতে আহ্বান জানান। এসময় তিনি বলেন, বৃটিশ শাসনামল থেকে পাকিস্তান আমল পর্যন্ত ইষ্ট বেঙ্গল অঞ্চলে ১১৯ টি ইন্ডাস্ট্রির মধ্যে শুধু সিলেট অঞ্চলে ১১৭ টি ইন্ডাস্ট্রি ছিল। ১৯৫৪ সালে সিলেটের হরিপুরে দেশের প্রথম গ্যাস ফিল্ড আবিষ্কার হয়, বর্তমানে দেশের মোট ২৭ টি গ্যাস ফিল্ডের মধ্যে শুধু সিলেট অঞ্চলে ৭ টি গ্যাস ফিল্ড রয়েছে কিন্তু সে অনুযায়ী এখানে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেনি বলে তিনি হতাশা ব্যাক্ত করেন। এজন্য স্থানীয় উদ্যোক্তাদের শিল্প প্রতিষ্ঠান গড়তে মনযোগী হতে আহ্বান জানিয়ে বলেন এ ক্ষেত্রে সরকার আপনাদেরকে সবধরনের সহযোগিতা দিবে। এসময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সকল সময়ই আমাদের দেশের উন্নয় ও মঙ্গল চাই, তবে আঞ্চলিক স্থিতিশীলতা টেকসই উন্নয়নের জন্য খুবই প্রয়োজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত মিশন ও ভিসন বাস্তবায়নে পররাষ্ট্র মন্ত্রণালয় সক্রিয়ভার কাজ করছে বলে তিনি জানান। অনুষ্ঠানে উদ্বোধকে বক্তব্যে বাংলাদেশ ইন্ডাস্ট্রিল পুলিশের এডিশনাল ইন্সপেক্টর জেনারেল মাহবুবুর রহমান বিপিএম, পিপিএম তার বক্তব্যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের প্রয়োজনীয়তা ও তাদের কর্মপরিধি তুলে ধরে বলেন, দেশের শিল্প বিপ্লব ও সরকারের উন্নয়ন অগ্রযাত্রায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ বিশেষ অবদান রাখছে। এর অগ্রযাত্রায় সকল মহলের সহযোগিতা কামনা করেন।
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৮ এর পুলিশ সুপার মো. রওশনুজ্জামান সিদ্দকী’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সিলেট রেঞ্জের ডি আই জি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার নিশারুল আরিফ, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোবারক হোসেন, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিন আহমদ। এছাড়া অনুষ্ঠানে সিলেট অঞ্চলের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিগন বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat