×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১০-০৬
  • ৫১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

টাঙ্গাইল জেলার বঙ্গবন্ধু সেতু পূর্বপাড়ের গোল চত্বরে আজ দুপুর সাড়ে ১২টায় – একটি যাত্রীবাহী বাসও মাইক্রোবাসের সংঘর্ষে ছয়জন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছে। উদ্ধার তৎপরতা চালাচ্ছে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা। নিহতদের পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জনান, দুপুর সাড়ে ১২টায় চাঁপাই নবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা একতা পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বঙ্গবন্ধু সেতুর পুর্ব পাড়ের গোল চত্বরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের লেন পরিবর্তন করে বিপরীত লেনে এসে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি মাইক্রেবাসের উপরে উঠে যায়। এতে ঘটনাস্থলেই তিন জন এবং হাসপাতালে নেয়ার পথে আরো তিনজন নিহত হয়। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat