×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১০-০৫
  • ৫৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নীলফামারী জেলায় আজ ৮৮০টি মন্ডপে সিঁদুর খেলার মধ্য দিয়ে ভক্তরা বিদায় জানিয়েছেন দূর্গতিনাশিনি দেবী দূর্গাকে। পরে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় শারদীয় দুর্গোৎসব।
আজ বুধবার দুর্গোৎসবের শেষদিন বেলা সাড়ে ১০টার দিকে শহরের কালিবাড়ি মন্দিরে দেখা গেছে ভক্তদের সিঁদুর খেলার ধুম। একইভাবে শহরের বড়বাজার, ডালপট্টি, শীবমন্দির, বাদিয়ারমোড়, দেবীরডাঙ্গাসহ বিভিন্ন মন্ডপে ভক্তরা মেতে উঠেন বিদায়ের সিঁদুর খেলায়।
নীলফামারী কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির পরিচালনা কমিটির সভাপতি অক্ষয় কুমার রায় জানান, বুধবার সকাল ৭টা ৩০ মিনিটে দশমী পূজা হয়েছে। সকাল ৮টা ৫৮ মিনিটে ঘট বিসর্জণ হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে দেবীকে সিঁদুর পরানো হয়। সন্ধ্যার আগেই প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতা শেষ হবে।
জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী জানান, এবার জেলায় ৮৮০টি পূজামন্ডপে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat