×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২২-০৯-১৬
  • ৬০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

টাঙ্গাইল জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।
টাঙ্গাইল সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান জানান- দাখিলের শেষ দিন বৃহস্পতিবার জেলা পরিষদের চেয়ারম্যান পদে একজন, সদস্য পদে ৪৯ জন ও সংরক্ষিত নারী আসনের সদস্য পদে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক এবং সদস্য পদে মধুপুর আসনে শফি উদ্দিন একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রত্যাহার ও যাচাই-বাছাই শেষে একক প্রার্থীদের নির্বাচিত ঘোষণা করা হবে।
তিনি জানান, ১২টি সাধারণ সদস্য পদের মধ্যে ১১টি ও চারটি সংরক্ষিত নারী সদস্য পদের বিপরীতে একাধিক প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকায় টাঙ্গাইল জেলা পরিষদের নির্বাচন ঘোষিত তফসিল অনুযায়ী অনুষ্ঠিত হবে।
নির্বাচনে ১ হাজার ৭২২ জন জনপ্রতিনিধি তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তফসিল মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে আগামী ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি করা হবে ২২ থেকে ২৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ করা হবে ২৬ সেপ্টেম্বর। ১৭ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat