×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২২-০৯-১৩
  • ৪৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রোগ সংক্রমণ প্রতিরোধ করার লক্ষ্যে সঠিক পদ্ধতিতে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে জেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক সুফিয়া নাজিম। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
সভায় মূল বক্তব্য উপস্থাপন করে পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মেজ-বাবুল আলম বলেন, রোগ সংক্রমণ প্রতিরোধে প্রত্যেক চিকিৎসা সেবা কেন্দ্রগুলোতে চিকিৎসা-বর্জ্য ব্যবস্থাপনা এবং প্রক্রিয়াজাতকরণ বিধিমালা অবশ্যই মেনে চলতে হবে। এসব সেবা কেন্দ্রগুলোতে বর্জ্য সংরক্ষণে ঝুঁকিবিহীন সাধারণ বর্জ্য, ধারাল বর্জ্য, পুনঃচক্রায়ণযোগ্য, সংক্রামক এবং তরল বর্জ্য বিন ব্যবহার করতে হবে। প্রত্যেক সেবা কেন্দ্রে অবশ্যই কেন্দ্রীয় বর্জ্য সংরক্ষণাগার থাকতে হবে। বিধিমালার শর্ত পূরণ করে প্রত্যেক হাসপাতাল ও ক্লিনিক মালিককে পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স গ্রহণ কিংবা নবায়ণ করতে হবে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- নাটোরের সিভিল সার্জন ডা. রোজী আরা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আশরাফুল ইসলাম, বিএমএ নাটোর জেলা শাখার সভাপতি ডা. এস এম জাকির হোসেন, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের সভাপতি আব্দুল আওয়াল রাজা প্রমুখ।
জেলা প্রশাসনের সহযোগিতায় পরিবেশ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয় এই সভার আয়োজন করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat